খুব সামান্য বদল হলো সোনা ও রুপোর দামে, দেখুন কলকাতা বাজারের দর

Spread the love

সোনা ও রুপোর দাম যে রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল, সেখান থেকে বর্তমান দাম অনেকটাই কম।

চলতি মাসের শুরু থেকেই কলকাতা-সহ দেশের বাজারে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে সোনা ও রুপোর দাম। মাসের শেষের দিকেও সেই প্রবণতা বজায় রয়েছে। গোটা মাস জুড়েই একটি রেঞ্জের মধ্যে ঘুরেছে গয়না তৈরিতে ব্যবহৃত এই দুই ধাতুর দাম। সোনা ও রুপোর দাম যে রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল, সেই তুলনায় বর্তমান দাম অনেকটাই কম। যা দেখে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গয়নাপ্রেমী মধ্যবিত্তের একাংশের মনে।

মঙ্গলবারই সোনা ও রুপোর দাম বেশ খানিকটা কমেছিল। মঙ্গলবারের তুলনায় বুধবারে সোনার দামের ফারাক হয়েছে সামন্যই। ২৪ ক্যারাটের সোনার প্রতি ১০ গ্রামের দাম এ দিন কমেছে মাত্র ২০০ টাকা। সেখানে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে মাত্র ৫০০ টাকা।

বুধবার (২৯ জুলাই) কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম) 

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৪৩ হাজার ৩৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৩৬ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ২ লক্ষ ২০ হাজার ৫০ টাকা (প্রতি কেজি) 

(দামের সোর্স: WBBMJA) 

বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *