দেশ, দুনিয়া, রাজ্য, খেলা, বিনোদন- সমস্ত খবরের LIVE আপডেট পেতে নজর রাখুন

হুড়মুড় করে ভেঙে পড়ল মাটির বাড়ি, কোনওমতে রক্ষা ৪ জনের
হুড়মুড় করে ভেঙে পড়ল মাটির বাড়ি,অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের চারজন সদস্য। বর্ষায় আস্তানা হারিয়ে বিপদের মুখে পরিবার। বর্ষার দিনে কোন কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা একটি মাটির বসতবাড়ি। প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির চার সদস্য। বুধবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামের ঘটনা।
জাল নিয়োগপত্র নিয়ে হাসপাতালে কাজে যোগ দিতে এসে ধরা পড়লেন মালদার দুই যুবক
জাল নিয়োগপত্র হাতে নিয়ে ওয়ার্ড বয় সুপারভাইজার পদে কাজে যোগ দিতে এসে ধরা পড়লেন মালদার দুই যুবক। বুধবার বিকেলে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নথিপত্রে অসঙ্গতি ধরা পড়তেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটকে রেখে বালুরঘাট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনার তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবকের নাম মিনারুল ইসলাম ও আফসার হোসেন। তাঁদের বাড়ি মালদা জেলার চাঁচল থানার সন্তোষপুর এলাকায়।
ভারত সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা
ভারত সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা। আর এই অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল মালদা। তাই দ্বিতীয় স্থান অর্জনের খুশিতে বুধবার মালদায় এক অনুষ্ঠান আয়োজন করল জেলাপ্রশাসন। জেলাপ্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ি-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এ দিনের অনুষ্ঠানে মালদার বিভিন্ন ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা অংশগ্রহণ করেন।
ভারত সেবাশ্রম সঙ্ঘে গুরু পূর্ণিমার রথে ভক্তদের ভিড়
মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রতি বছরের মতো এই বছরেও গুরু পূর্ণিমায় রথের আয়োজন করেছে। বুধবার বিকেল চারটা নাগাদ সুসজ্জিত রথ বের হয়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে মহিষাদল বাজার পরিক্রমা করে
মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুরুষ সিভিক ভলান্টিয়ার
হাবরায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুরুষ সিভিক ভলান্টিয়ার। বুধবার তাকে বারাসত আদালতে পেশ করা হয়। অভিযোগ, হাবড়া থানায় কর্তব্যরত এক মহিলা সিভিক ভলান্টিয়ার পোশাক পরিবর্তন করার সময় গোপনে তাঁর ছবি তুলে রাখেন অভিযুক্ত। পরে সেই ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। অভিযোগকারীর দাবি, ওই ছবি হাতিয়ার করে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল। নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করার পরে তদন্ত শুরু করে হাবরা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।